ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৬ সময়
গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক ছবি : সংগৃহীত

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি: আর্টিলারির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে নাওজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি  রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস