ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

নেত্রকোণায় ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, বখাটে আটক

নেত্রকোণারর দুর্গাপুরে ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় থানায়
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
নেত্রকোণায় ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, বখাটে আটক ছবি : সংগৃহীত

নেত্রকোণারর দুর্গাপুরে ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত রিংকু রংদীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ-ছয় মাস আগে ফেসবুকে ওই ছাত্রীর পরিচয় হয় রিংকুর সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই ছাত্রী তার পরিবারকে জানিয়ে বাড়ি থেকে বের হয় যে, সে দুর্গাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। পরে রিংকু তাকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ায় এবং সন্ধ্যায় নিজ বাড়িতে থাকার প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি হয়ে সেখানে থেকে যায়। রিংকু নিজের শয়নকক্ষে ওই ছাত্রীকে থাকতে দেয়। আর তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে কৌশলে রিংকু কক্ষে প্রবেশ ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং ফোনে পরিবারকে বিষয়টি জানায়। পরদিন সকালে ওই ছাত্রীর মা গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল ওই ছাত্রীর মা বাদী হয়ে রিংকু রংদীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পরে বিকেলেই রিংকুকে গ্রেফতার করে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে রিংকুকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ভুক্তভোগী কিশোরীকেও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ