ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দেখার পর তাতে স্বাক্ষর করা
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩০ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩০ সময়
জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে: নাসিরুদ্দীন পাটওয়ারী ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দেখার পর তাতে স্বাক্ষর করা উচিত ছিল বিএনপির। কিন্তু তা না করে সনদে সই করে দলটি ভুল করেছে। এই ভুলের প্রায়শ্চিত্ত তাদেরকেই করতে হবে। এখন বিএনপির ভুল আমাদের ওপর চাপিয়ে দিলে হবে না।

বুধবার (২৯ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না এনসিপি। কেন্দ্রীয় শহিদ মিনারে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের দাবি জানাচ্ছি। 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের সময় নিয়ে বিএনপি-জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি। এটি নির্বাচনের আগে বা পরে যখনই হোক তা সুষ্ঠু হতে হবে। তবে নির্বাচনের দিন হলে আশঙ্কা রয়েছে। তাছাড়া, ভোটের আগে গণভোট হলে ফ্যাসিবিরোধী শক্তি ও বিএনপি তা বানচালের চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে কখন গণভোট হবে তা নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপর। এ সময় বিএনপি-জামায়াত গণভোট সুষ্ঠু হওয়ার কথা বলছে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপি দিনের বেলায় আওয়ামী লীগের বিপক্ষে থাকলেও রাতে তাদের সঙ্গে আপস করতো। ব্যবসা-বাণিজ্য থেকে সবকিছুতে তাদের অবস্থান ছিল। দলটি জুলাই সনদকে ভন্ডুল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা হতে দেব না। ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে রাতের বেলায় জাতীয় পার্টিসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করতে বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা