ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা! নববধূ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করা হয়েছে। আজ
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৮ সময়
শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা! নববধূ আটক ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে মৃতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত নববধূকে আটক করে পুলিশ।

মৃত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মন্ডলের ছেলে। আটক নববধূ তানজিলা খাতুন (২২) পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে। মৃতের স্বজনরা জানান, ১ মাস আগে মিশুক চালক আব্দুল করিম পারিবারিক সম্মতিতে সাথিয়ার তানজিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর করিমের পরিবার পরে জানতে পারে আগে থেকেই সাথিয়ার প্রতিবেশী সিএনজি চালিত অটোরিকশাচালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ দেন। এ অবস্থায় তিনি তার স্বামী করিমকে হত্যার সিদ্ধান্ত নেন।

পরে পরিকল্পনা অনুযায়ী গ্যাস ট্যাবলেট কিনেন।

গত সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে তার স্বামী করিমকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণ পর থেকে পেটে জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ওসি আলী আসলাম বলেন, ‘আজ বুধবার সকালে নিজবাড়ি থেকে নিহত আব্দুল করিমের মরদেহ উদ্ধার এবং নববধূ তানজিলাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি তার স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস