ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সমঝোতা স্মারক স্বাক্ষর ও এডাস্ট-এসডিআইয়ের ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ সময়
সমঝোতা স্মারক স্বাক্ষর ও এডাস্ট-এসডিআইয়ের ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন ছবি : সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউট-এর মধ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চিফ অপারেটিং অফিসার জনাব সোয়েব সাজ্জাদ খান এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউটের কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব। 

এই অংশীদারিত্বের লক্ষ্য হলো রাশিয়ান ভাষা এবং অন্যান্য পেশাগত দক্ষতা প্রদান করে শিক্ষার্থী, পেশাদার এবং আগ্রহী লার্নারদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের সুযোগ তৈরি করা। যা দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে এবং যোগাযোগ, কর্মসংস্থান এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া উন্নত হবে।

এ সময় এডাস্ট-এসডিআই এর ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন করেন অতিথিরা। এই ল্যাংগুয়েজ সেন্টার এর মাধ্যমে ৫টি ভাষাসহ জাপানিজ ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। ইলিশ ফর ওয়ার্ক গত আগস্ট মাস থেকে কার্যক্রম শুরু হয়েছে। বাকি ভাষাগুলো দেশে ও বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার মাধ্যমে দক্ষতা অর্জনে এই ল্যাংগুয়েজ সেন্টার কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এসডিআইয়ের আন্তর্জাতিক প্রগ্রাম কো-অর্ডিনেটর শামসুল আরিফিন সোহেল এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।

এই অংশীদারিত্ব সম্পর্কে চিফ অপারেটিং অফিসার জনাব সোয়েব সাজ্জাদ খান বলেন, ‘এই এমওইউ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। রাশিয়ান ভাষা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে আরো বেশি প্রতিযোগিতা করার সুযোগ পাবে। এটি উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে শক্তিশালী করবে।

কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব বলেন, ‘স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের সঙ্গে এই সহযোগিতা আমাদের বৈশ্বিক শিক্ষামূলক আউটরিচকে প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা বিশ্বাস করি এই যৌথ কর্মসূচি বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা