ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান বাতিলে আইন মন্ত্রণালয়ে বিএনপির চিঠি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জোটভুক্ত দলগুলোকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এমন বিধান বাতিলের দাবিতে আইন
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান বাতিলে আইন মন্ত্রণালয়ে বিএনপির চিঠি ছবি : সংগৃহীত

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জোটভুক্ত দলগুলোকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এমন বিধান বাতিলের দাবিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাতে এই সংক্রান্ত একটি চিঠি তুলে দেন।

পরে আইন উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনীর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও এই বিষয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। এ নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাদের আশ্বস্ত করেছেন।

এর আগে, গত রোববার জোটভুক্তদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানের আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছিল বিএনপি।

প্রসঙ্গত, আগে জোটভুক্ত দলগুলো ইসির অনুমতি নিয়ে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারত। যেমন বিএনপির সঙ্গে জোটভুক্ত দলগুলো ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করতে পারতো। কিন্তু এবার আরপিও সংশোধন হওয়ায় জোটভুক্ত দলগুলোর প্রার্থীরা বড় দলের প্রতীকে ভোট করতে পারবে না। সেক্ষেত্রে জোটে গেলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা