ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ডিএমপিকে ইসির চিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ডিএমপিকে ইসির চিঠি ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম ডিএমপি পুলিশ কমিশনারকে এ চিঠি পাঠিয়েছেন। 

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলমান থাকায় নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় এ ভবনের নিরাপত্তা ঝুঁকিয়ে রয়েছে। এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদারের ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছে ইসি।

ইসি প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম বলেন, সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে এ চিঠি দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ