ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মচারীদের লাগাতার কর্মবিরতি

চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতিতে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:১২ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ছবি : সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতিতে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্র্যান্ড ফ্লোরে মানববন্ধন করেন তারা। 

প্রতিষ্ঠানটির অস্থায়ী কর্মচারীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ৫৮ জন অস্থায়ী কর্মচারী কর্মরত। চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।

শের-ই-বাংলা হলের নিরাপত্তা প্রহরী মিজানুর রহমান বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে আমরা বহুবার আন্দোলন করেছি। কারো চাকরির বয়স ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনো স্থায়ী করা হয়নি। দুই-একবার আশ্বাস দেওয়া হলেও পরে সবকিছু থেমে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের বেতনেও বৈষম্য করা হয়।

৩০ দিনের পরিবর্তে ৯ থেকে সর্বোচ্চ ২৪ দিনের বেতন দেওয়া হয়। আমরা টাকা-পয়সা চাই না- শুধু স্থায়ী চাকরি চাই।’

অস্থায়ী কর্মচারী আসিফুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিয়ে যেন আর ছেলেখেলা না করে, এই আহ্বান জানাচ্ছি।’

আন্দোলনকারীদের ভাষ্য, যে সামান্য বেতনে তারা কাজ করেন, তাতে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

ইতিহাস বিভাগের কম্পিউটার অপারেটর ইজাজ মাহামুদ বলেন, ‘৮ থেকে ১০ বছর ধরে আমরা অবমূল্যায়নের শিকার। দেশ নতুনভাবে ফ্যাসিবাদমুক্ত হয়েছে, স্বাধীনতার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের জীবনে কোনো স্বাধীনতা আসেনি, কোনো সুফলও পাইনি।’

অর্থনীতি বিভাগের কম্পিউটার অপারেটর জাহিদ হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের একটাই দাবি—চাকরি স্থায়ী করতে হবে। এর আগে আমরা মানববন্ধন, অনশন, স্মারকলিপি সবই দিয়েছি। এবারও যদি দাবি না মানা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ