ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

'জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১৯ সময়
'জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার' ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি। এটি পাওয়াতে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের হতাহতদের বিচারসহ আমাদের দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয়, তাহলে জোট করতে কোনো আপত্তি নেই।

এর আগে, টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা