ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করবে দুবাই

৫৫ মিলিয়ন দিরহাম ব্যয়ে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে তিনতলা বিশিষ্ট
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৪৯ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৪৯ সময়
বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করবে দুবাই ছবি : সংগৃহীত
৫৫ মিলিয়ন দিরহাম ব্যয়ে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে তিনতলা বিশিষ্ট এই মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি অ্যাফেয়ার্স এন্ড চ্যারিটেবল বিভাগ।

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মধ্যে মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে। তিনতলা বিশিষ্ট মসজিদটির প্রথম তলা থাকবে পানির নিচে। এটি নামাজের জন্য নির্ধারিত থাকবে। আর দ্বিতীয় তলায় হবে হলরুম। আর বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আয়োজনের জন্য থাকবে তৃতীয় তলা। এ ছাড়া ৫০ থেকে ৭৫ জন ধর্মীয় ব্যক্তি এখানে একসঙ্গে থাকতে পারবেন, সেই সুবিধাও রাখা হবে। মসজিদটিতে শেখ মাখতুম বিন রশিদ আর মাখতুম থেকে শুরু করে বর্তমান সময়ের বিতরণকৃত কুরআনগুলো সংরক্ষিত থাকবে।

দেশটির কালচার কমিউনিকেশন কনসাল্ট বিভাগের আহমেদ খালফান আল মানসুরি বলেন, সংযুক্ত আরব আমিরাত বিশ্ব পর্যটকদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, এখানে মানবিকতা আর উচ্চ পর্যায়ে নিতে আমাদের আরও কাজ করতে হবে। এজন্য আমরা আরও আকর্ষণীয় পর্যটন স্থান তৈরি করব।

ভাসমান মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া সময় আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড চ্যারিটেবল বিভাগের পরিচালক ড. হামাদ আল শেখ আহমেদ আল সাইবানিসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস