ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

৬ দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই হস্তী শাবকের মরদেহ উদ্ধার

ছয় দিন পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে হাতি শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
৬ দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই হস্তী শাবকের মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ছয় দিন পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে হাতি শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় শাবকটির মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে।

কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার (এসও) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা হাতিটি একটু দূরে সরে যাওয়ায় আজ সকালে শাবকটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরে মাটিচাপা দেয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বলেন, হাতি শাবকটির মরদেহ উদ্ধার করে নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর লিটনের টিলা এলাকায় মাটিচাপা দেয়া হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সিএফ ওয়াইল্ডলাইফ কার্যালয়ে পাঠানো হবে।

গত সোমবার রাতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন লিটনের টিলা এলাকায় হাতি শাবকটি পানিতে ডুবে মারা যায়। 

বন বিভাগের ধারণা, পাহাড় থেকে পা পিছলে আহত হয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মারা গেছে শাবকটি।

পরে বহুবার শাবকটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বন বিভাগ। সেসময় শাবকটির পাশে দাঁড়িয়ে ছিল মা হাতিটি। মানুষের উপস্থিতি টের পেলে তেড়ে আসতো। তবে গতকাল সকালে মা হাতিটি কিছুটা দূরে সরে যাওয়ায় শাবকটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস