ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সিজেসিসি'র চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি)-এর চেয়ারম্যান জেনারেল
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪১ সময়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সিজেসিসি'র চেয়ারম্যানের সাক্ষাৎ ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার (২৬ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়।

জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তি তুলে ধরে বলেন, পাকিস্তান বহুমাত্রিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।

দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে বলে জানান জেনারেল মির্জা। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং ঢাকা–করাচি বিমানপথ আগামী কয়েক মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা ভ্রান্ত তথ্য (মিসইনফরমেশন) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে মতবিনিময় করেন, যা অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্লাবিত হচ্ছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা