ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

দীপাবলিতে আতশবাজির আগুনে পুড়লো যুক্তরাষ্ট্র ও কানাডার ৫টি বাড়ি

দীপাবলি উদযাপনের সময় আতশবাজির বিষ্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্তত ৫টি বাড়ি। প্রতিবেশীদের পোড়ানো
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
দীপাবলিতে আতশবাজির আগুনে পুড়লো যুক্তরাষ্ট্র ও কানাডার ৫টি বাড়ি ছবি : সংগৃহীত

দীপাবলি উদযাপনের সময় আতশবাজির বিষ্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্তত ৫টি বাড়ি। প্রতিবেশীদের পোড়ানো আতশবাজি উড়ে গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায় পরপর থাকা বাড়িগুলোতে। অনাকাঙ্ক্ষিত এ বিপদে ক্ষুদ্ধ ওইসব এলাকার বাসিন্দারা। জড়িতদের কাছ থেকে মোটা অংকের ক্ষতিপূরণ দাবি করছে ভুক্তোভোগিরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করেছে কানাডার পুলিশ।

গেল সোমবার, বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, দিপাবলী। দ্বীপ জ্বেলে, আতশবাজি ফাটিয়ে মহাসমরোহে আলোর উৎসবে আনন্দে মেতে উঠে মানুষ। সেই আনন্দই যেনো কাল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার বাসিন্দাদের।

প্রতিবেশী বাড়ি থেকে আতশবাজির আগুন এসে লাগে নিউইয়র্কের কুইন্সে তিন তিনটি বাড়িতে। একই ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয় কানাডার দু'টি বাড়ি। সার্ভেইলেন্স ক্যামেরার ফুটেজে দেখা যায়, আচমকা এক বাড়ির সামনের অংশে উড়ন্ত স্ফুলিঙ্গ এসে আছড়ে পড়ে। মুহূর্তেই ভয়াবহভাবে ছড়িয়ে যায় আগুন। সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। মারাত্মক আহত হয় অন্তত ২ জন। পুড়ে যায় বাড়িগুলোর প্রায় অধিকাংশ, ভেতরে থাকা জরুরি জিনিস ও নথি। হঠাৎ ঘরছাড়া অবস্থায় হতবিহবল হয়ে পড়ে ভুক্তভোগীরা।

পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় তাদের। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ ৭৫ হাজার ডলার বলে হিসাব দেয় কানাডার ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট। ঘটনার সাথে জড়িত কানাডার ৩ বাসিন্দাকে আটক করে পুলিশ।

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষিপ্ত হয়েছে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর মানুষ। এমনকি ক্ষতিপূরণও দাবি করছেন আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর বাসিন্দারা।

জানা গেছে, ভয়াবহ এ দুর্ঘটনা ঘটার আগেই অতিরিক্ত শব্দ ও সড়কে আতশবাজির আবর্জনায় অতিষ্ট হয়ে বেশ কয়েকদফা ফোন করে পুলিশে অভিযোগ জানিয়েছিল কেউ কেউ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ