ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় বিস্ফোরণ দগ্ধ ৬

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় গ‍্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছে।রোববার (২৬
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় বিস্ফোরণ দগ্ধ ৬ ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় গ‍্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।দগ্ধরা হলেন—কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

কারখানা শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলাম। সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের ঠিক কত শতাংশ দগ্ধ হয়েছে এ বিষয়টি এখনই বলতে পারছি না। তাদের ড্রেসিং চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ