ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: চিফ হুইপের মন্তব্যের জবাবে হাসনাত টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

আগামী মাসে ওমরা করতে যাচ্ছেন তারেক রহমান

আগামী মাসে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) যমুনা
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
আগামী মাসে ওমরা করতে যাচ্ছেন তারেক রহমান ছবি : সংগৃহীত

আগামী মাসে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) যমুনা টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর । 

তিনি জানান, 'তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের দিকে সৌদি আরব যাবেন; ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন।'

 বাংলাদেশে তারেক রহমান কবে ফিরছেন এমন প্রশ্নের উত্তরে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, 'লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে, এখনো নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি।'  

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য যমুনা টেলিভিশনকে জানান, 'আমরা ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের সাথে সমন্বয় করে সকল কাজ করা হচ্ছে।' 

আশা করা হচ্ছে—এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেটপ্রুফ গাড়িও চলে আসবে বলে জানান সেই কমিটির একজন সদস্য।

তারেক রহমান দেশে ফেরার পর 'গুলশান-২' অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। 

এর আগে, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ