বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি বৈষম্যের প্রতিবাদ ও সমান সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা।
তারা বলেন, গেল শাসনামলে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা পেলেও অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন।
এসময় যাচাই-বাছাইয়ের নামে সময়ক্ষেপণ করে মাত্র ৭২ জনকে আর্থিক সুবিধা ছাড়াই পদোন্নতি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
প্রশাসন ক্যাডারের একচ্ছত্র কর্তৃত্ব বন্ধ, সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে অবিলম্বে অধ্যাদেশ জারির দাবিও জানান তারা।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত হয় ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন