ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪ সময়
ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। 

নাজমুল টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে। জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ রাত্রীকালীন জরুরী দায়িত্ব পালন করছিলেন। নাজমুল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে এক ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় ভৈরবগামী দ্রুতগতির অজ্ঞাতনামা আরেকটি ট্রাক এসে পুলিশের পিকআপভ্যানের ডানপাশে সজোরে ধাক্কা দিলে সেটি বাম পাশে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি চলাকালীন সময়ে বেপরোয়া একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা