ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে ছাত্র-জনতার সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ঘনিষ্ঠ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২ সময়
এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে ছাত্র-জনতার সংবাদ সম্মেলন ছবি : সংগৃহীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ঘনিষ্ঠ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে ২৪ জুলাই আন্দোলনের ছাত্র-জনতা। আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে এ কে আজাদ কর্তৃক আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ শেখের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ২৪ জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য মেহেদী হাসান, সাইফ খান, ফারহান নাইব, তামজিদ সিওন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের সঙ্গে একে আজাদ যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্যের পরিপন্থী। তিনি আরো বলেন, অনতিবিলম্বে একে আজাদ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার না করা হলে ছাত্র জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার