ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

পিস্তল ঠেকিয়ে ছিনতাই, সেই গহনা ছিল ইমিটেশনের

ফরিদপুরে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৮ সময়
পিস্তল ঠেকিয়ে ছিনতাই, সেই গহনা ছিল ইমিটেশনের ছবি : সংগৃহীত

ফরিদপুরে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়।

গৃহবধূ স্থানীয় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস (৩৫)। তিনি প্রতিদিনের মতো ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারী আসেন। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে যায়। গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, ‘প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব।

ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়েছি।’

বিষু দাস বলেন, ‘আমি অনেক রাতে ঘুমিয়েছি। তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এরমধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি।

সেখানে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন হেলমেট পরিহিত দুই যুবক। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দিয়ে ছিনিয়ে নেন। এসময় সামনের যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন। বিষু আরো বলেন, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাও একইভাবে গত তিন দিনে আরো দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুব দ্রুত এদের আটক করা না হলে এরা এমন আরো ঘটনা ঘটাতে পারে। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস