ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:২২ সময়
কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছবি : সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ওই বার্তায় জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় পরিচালিত অভিযানে ৬টি অবৈধ শিল্প কারখানা ও ৩টি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে জিনজিরায় অবস্থিত ৫টি ওয়াশিং ও তার কারখানা এবং ১টি নির্মাণাধীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়।

দুটি স্পটে পরিচালিত এ অভিযানে শিল্প কারখানার অবৈধ ব্যবহারের জন্য সর্বমোট ৯ হাজার ১০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে।

শিল্প কারখানার পাশাপাশি জুয়াইল রায়েরচর এলাকায় দুইজন আবাসিক গ্রাহক অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। একই স্পটে একটি অবৈধ কারখানার আঙিনায় পাওয়া অপর একজন অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কাপিং করা হয়।

অভিযানের মাধ্যমে মাসিক মোট সাশ্রয়কৃত গ্যাসের পরিমাণ দাঁড়ায় ৬৮ হাজার ৩৩৮ ঘনমিটার, যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ