ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নির্মাণাধীন বিল্ডিংয়ের ফলস ছাদ ভেঙে হেলাল উদ্দিন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
নির্মাণাধীন ভবনের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নির্মাণাধীন বিল্ডিংয়ের ফলস ছাদ ভেঙে হেলাল উদ্দিন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার কামাল উদ্দিনের বড় ছেলে। প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, চার তলার নতুন ঢালাই করা ফলস ছাদ ভেঙে পড়ে।

ফলে ফলস ছাদের অংশ বিশেষের নিচে পড়ে হেলাল মারা যান। 

লোহাগাড়া থানার এসআই মো. জহির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ