ময়মনসিংহের ত্রিশালে এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
নিহতরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন