ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় সনদে সই করেনি এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় সনদে সই করেনি এনসিপি: আখতার হোসেন ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় সনদে সই করেনি এনসিপি।


আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে দলটির রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংবিধানের কিছু অনুচ্ছেদ বাতিলের বিষয়ে একমত হয়ছে। যা সংবিধানের বেসিক স্ট্রাকচারের অন্তর্ভূক্ত। ফলে বেসিক স্ট্রাকচার লঙ্গন করে সংবিধান সংশোধন করা হলে তা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ বা বাতিল হতে পারে। এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তাই গণভোটের আগে জুলাই সনদ আদেশ জারির কথা বলেছে এনসিপি।


তিনি আরও বলেন, জুলাই সনদে জনগণের সার্বভৌম ও নাগরিক ক্ষমতার কথা উল্লেখ নেই। এছাড়াও, গণভোটের আইনি কাঠামো ও বাস্তবায়ন আদেশের কথাও উল্লেখ নেই। তবে আইনি জটিলতা নিরসন ও সনদকে যথাযথ আইনি ভিত্তি দিতে কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। আমাদের উত্থাপিত বিষয়গুলো সুনিশ্চিত হলেই এতে স্বাক্ষর করবে এনসিপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস