ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস তারকা তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে অভিষেকেই বাজিমাত করেন এই তরুণ পেসার। সুপার
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:২৫ সময়
বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন সাকিব তানজিম হাসান সাকিব
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস তারকা তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে অভিষেকেই বাজিমাত করেন এই তরুণ পেসার। সুপার ফোরের ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তিলক ভার্মাকে দারুণ ডেলিভারিতে আউট করেন এই পেসার। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে তার দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। সমালোচনা এমন পর্যায়ে গিয়ে ঠেকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্ত তা ক্ষতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। তবে ফেসবুকে দেওয়া এসব পুরোনো পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন সাকিব।

বিভিন্ন সময়ে সাকিবের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সম্প্রতি। এতে বড় ধরনের তোপের মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শোরগোল দেখা দেয় যার জন্য বিসিবিও বাধ্য হয় এই ব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে। তবে নিজের পোস্টের জন্য বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান যে সাকিব এসব পোস্টের জন্য অনুতপ্ত। তিনি বলেন- ‘তানজিম সাকিবের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে, তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে হি ইজ সরি ফর দ্যাট।’

তার আগের সেই পোস্টে নারীদেরকে খাটো করে দেখা হয়েছে সে সম্পরর্কে জালাল ইউনুস বলেন, “একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। সে বলেছে আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারী বিদ্বেষী হতে পারি না। এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটা বোর্ড থেকে মনিটর করা হবে।”

এছাড়াও বিসিবি তাকে সতর্ক করেছেও বলে জানান জালাল ইউনুস। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘ সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে ইয়াং ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস