ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

আদম তমিজীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

রাষ্ট্রদ্রোহী ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী আদম তমিজী হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৮ সময়
আদম তমিজীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ ছবি : সংগৃহীত
রাষ্ট্রদ্রোহী ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী আদম তমিজী হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে আদম তমিজী হককে সাময়িক বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আদম তমিজী হকের বিষয় নিয়ে রোববার জরুরি বৈঠকে বসে সবার সম্মতিক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন।

সেই ভিডিওতে আদম তমিজী হককে বলতে শোনা যায়, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। এ কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।

আদম তমিজী হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’