ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির

বিচারকদের মনোনয়ন ও পদোন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির ছবি : সংগৃহীত

বিচারকদের মনোনয়ন ও পদোন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বুধবার (১৫ অক্টোবর) এনসিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


এতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল সরকারের নির্বাহী বিভাগের অংশ হওয়ায় তার অন্তর্ভুক্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করবে। 


বলা হয়, অ্যাটর্নি জেনারেল নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন; ফলে তার উপস্থিতি বিচারকদের প্রশাসনিক বিষয়ে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সৃষ্টি করবে এবং বিচার বিভাগে নির্বাহী প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়াবে।


আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে স্বাধীন বিচার বিভাগ গঠন নতুন বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ার মৌলিক ভিত্তি। বিচার বিভাগের অভ্যন্তরীণ প্রশাসন-বিশেষত বিচারকদের বদলি ও পদোন্নতি-সম্পূর্ণভাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকা উচিত, যাতে কোনো নির্বাহী বা রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ না থাকে। এ ধরনের প্রস্তাব বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা ও মর্যাদার পরিপন্থী।


বিজ্ঞপ্তির শেষে বলা হয়, প্রস্তাবিত অধ্যাদেশের খসড়ায় বিচারকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত কমিটি থেকে অ্যাটর্নি জেনারেলকে অবিলম্বে বাদ দিতে হবে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে কেবল বিচার বিভাগের সদস্যদের নিয়ে একটি স্বতন্ত্র ও স্ব-নিয়ন্ত্রিত কমিটি গঠন করতে হবে। আমরা বিশ্বাস করি, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা রক্ষাই আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়বিচারের মূলভিত্তি, এবং সেই লক্ষ্যেই এনসিপি সর্বদা দৃঢ়ভাবে অবস্থান করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা