ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া ছবি : সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হোন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করতে ম্যাডাম রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার রিপোর্টগুলো কালকে মেডিকেল বোর্ড বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।'


সবশেষ ২৮ আগষ্ট স্বাস্থ্য পরিক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরেই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় বিশ্রামে রয়েছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ