ঢাকা | |

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ পৃথক অভিযানে বরফ বোঝাই একটি সমুদ্রগামী ট্রলারসহ ২০ জেলেকে আটক করা হয়েছে।
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলে আটক ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ পৃথক অভিযানে বরফ বোঝাই একটি সমুদ্রগামী ট্রলারসহ ২০ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ট্রলারে থাকা অন্তত ৬০০ কেজি বরফ নষ্ট করা হয়। 


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইনুদ্দিন ঘাট এলাকায় মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি করে ৬০০ কেজি বরফ পাওয়া গেলে তা বিনষ্ট করা হয়। পরে আটক জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা ও বরফ বিনষ্ট করা হয়।


 

এ ছাড়াও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা