ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কারখানা ও কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ১৬ জন মারা গেছেন। মরদেহগুলো
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৭ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৭ সময়
মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: ঢামেক পরিচালক ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কারখানা ও কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ১৬ জন মারা গেছেন। মরদেহগুলো দ্রুত শনাক্ত শেষে তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।


আজ বুধবার (১৫ অক্টোবর) ঢামেক পরিচালক এসব কথা বলেন।


ঢামেক পরিচালক বলেন, মিরপুরে আগুনের ঘটনায় ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও বাকি ৭ জন নারী। মরদেহগুলো এমনভাবে বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করা খুবই কঠিন। এখন পর্যন্ত আত্মীয়স্বজনরা এসে ১০ জনকে শনাক্তের দাবি করেছেন। তবে জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে মরদেহ হস্তান্তর করছে না।


তিনি আরও বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগে কথা হয়েছে। সবার ডিএনএ নমুনা রেখে তারপর মরদেহ হস্তান্তর করা হবে। যত দ্রুত সম্ভব প্রশাসন ও পুলিশের সহায়তায় মরদেহগুলো আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


প্রসঙ্গত, চার ঘণ্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ। ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিংসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ছুটি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশপাশের অফিস ও কারখানা বন্ধ রাখা হয়েছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এর আগে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ