ঢাকা | |
সংবাদ শিরোনাম :

হ্যান্ডকাফ পড়ানোয় ওসিকে ধমক দিলেন সুব্রত বাইন

হাতে হ্যান্ডকাফ পড়ানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজতখানার ওসিকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রিজনভ্যান থেকে
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪ সময়
হ্যান্ডকাফ পড়ানোয় ওসিকে ধমক দিলেন সুব্রত বাইন ছবি : সংগৃহীত

হাতে হ্যান্ডকাফ পড়ানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজতখানার ওসিকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে এই ঘটনা ঘটে।


রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুানানি করতে বুধবার (১৫ অক্টোবর) সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন্যান থেকে তাকে নামানো হয়।


এরপর মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ান। এরপর তার হাতে হ্যান্ডকাফ পড়াতে গেলে ওসিকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন।


উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য আছে। দুপুরে ঢাকার মহানগরের পনেরো নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা