ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

২য় দিনের মত কর্মবিরতি চলছে এমপিওভুক্ত শিক্ষকদের, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।এর আগে শিক্ষকরা
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৩ সময়
২য় দিনের মত কর্মবিরতি চলছে এমপিওভুক্ত শিক্ষকদের, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ছবি : সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।


এর আগে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায়।


শিক্ষকরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। দাবিগুলো খুবই যৌক্তিক জানিয়ে তারা বলেন, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না।


উল্লেখ্য, গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।


পরবর্তীতে, সোমবার সকাল থেকেই সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা