ঢাকা | |
সংবাদ শিরোনাম :

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।মঙ্গলবার (১৪ অক্টোবর)
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৩ সময়
শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


এর আগে গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়।


প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগনকে শোষণ করে আওয়ামী যে লুটপাট করেছে, তা বৃটিশদের ২শ বছরের লুটপাটকেও হার মানায়। এদিন, শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা। এরইমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যকেই শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।


এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইবুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩ টি অভিযোগ আনা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর