ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয়দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ।সোমবার (১৩
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৩ সময়
শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয়দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ।


সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল ১- এ যুক্তিতর্ক উপস্থাপন হবে।


গতকাল শুরুতেই যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সাথে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয়।


এদিন শুরুতেই আওয়ামী লীগের ৭২’র দুঃশাসনকাল তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, ‘সেখান থেকেই শুরু হয় ফ্যাসিবাদের উত্থান। বাকশাল ব্যবস্থা কায়েম করে রক্ষীবাহিনী দিয়ে ৩০ হাজার মানুষকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয় একই পদ্ধতির টানা ১৭ বছর প্রয়োগ করেন হাসিনা।’


আরও উঠে আসে বিচারবিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে সসামরিক বাহিনীর মনোবল ধ্বংস, গুম ও ক্রসফায়ারের ইতিহাস। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন।


গুমের মামলায় সেনাসদস্যদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শুনানিতে বিচারকদের স্বেচ্ছাচারিতা বন্ধে সুনির্দিষ্ট বিধান থাকা দরকার বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল।


এদিকে, ট্রাইব্যুনাল ২-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হবে।


এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। মামলার অপর দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক