ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে

৪ দফা দাবিতে চলছে এমপিত্তভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদসহ চার দফা দাবিতে এমপিত্তভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি। আর
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২২ সময়
৪ দফা দাবিতে চলছে এমপিত্তভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ছবি : সংগৃহীত

রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদসহ চার দফা দাবিতে এমপিত্তভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি। আর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন।


তবে, শিক্ষা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। অনেক এমপিওভুক্ত স্কুল-কলেজে গিয়ে দেখা যায় সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।


আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে, সেখানকার শিক্ষকরা বলছেন, আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদের। কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।


এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার রাজধানীতে প্রেসক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ চারটি দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।


সংগঠনটির নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল