ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর

চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায়
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়
চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলশি থানা এলাকার জিইসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট ২.০ ফান এন্ড রক ফেস্টে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটিদের সাথে শুরু থেকেই বাগ্‌বিতণ্ডা চলছিল। এ সময়, হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এরপরই কনসার্টে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। পরে ভেন্যুর ভেতরের জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।


যদিও এক পক্ষ দাবি করে, জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, বরং কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।


পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এসময় শরিফ নামে ১ জন গুলিবিদ্ধ এবং অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার সাথে জড়িত ১২-১৫ জনকে আটক করেছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’