ঢাকা | |

ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত: বিএনপি

দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করা অপরিহার্য। তবে
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:৮ সময়
ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত: বিএনপি ছবি : সংগৃহীত

দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করা অপরিহার্য। তবে কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত বলে মনে করে বিএনপি।


শনিবার (১১ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।


বিবৃতিতে বলা হয়, কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের কারণে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। গুরুতর অপরাধের দায় বা শাস্তি একান্তই সেই ব্যক্তির নিজের। ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। দলটি মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, শুধুমাত্র ব্যক্তির অপরাধ ও আইনের শাসন বিবেচ্য।


এতে আরও বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের গর্বিত সন্তান। ফলে অধিকাংশ সেনাসদস্যই সীমা লঙ্ঘনকারীরা বিচার চান। যাতে সরকার আর কখনো সেনাবাহিনীকে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে। সর্বজনীন এই আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি শতভাগ একমত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা