ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কাল অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।এই বিসিএসের লিখিত
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১২ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১২ সময়
কাল অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা ছবি : সংগৃহীত

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


এই বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত পরীক্ষাকেন্দ্রের নাম টেলিটকের মেসেজে উল্লিখিত কেন্দ্রের নামের সঙ্গে ভিন্ন, তাদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে কার্যকর হবে।


পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ৭ অক্টোবর স্বাক্ষরিত হলেও আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট মোকাবেলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে পিএসসি। এর মাধ্যমে মোট ৬৮৩ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে।


আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এর লিখিত পরীক্ষা, যা এমসিকিউ পদ্ধতিতে নেয়া হবে। শুধুমাত্র রাজধানী ঢাকায় পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ চাকরিপ্রার্থী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ