ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই, আটক ২

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ ২ জন আহত
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৮ সময়
পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই, আটক ২ ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ ২ জন আহত হয়েছেন। পরে ছিনিয়ে নেয়া আসামিসহ তিনজনকে আটক করে পুলিশ।


বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালায় লিটনের আত্মীয়-স্বজনেরা। আহত হন বকশিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল।


রাতেই অতিরিক্ত পুলিশ এসে পুনরায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে। ভোরে লিটন মিয়াকেও আটক করা হয়।


এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ