ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৫ সময়
গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত এনামুল ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


স্থানীয়রা জানান, এনামুল বাড়ির পাশে স্থানীয় মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে ধানক্ষেতে মাছ ধরতে যান। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি তিনি টের না পেলেও বাড়িতে ফিরে খাওয়াদাওয়া শেষে ঘুমাতে গেলে শরীরে বিষক্রিয়া দেখা দেয়।


পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার