ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

ভোররাতে মৎস্য অধিদফতরের অভিযানে ১০ জেলে আটক

পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদফতরের অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে বিপুর পরিমাণ জালসহ
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩ সময়
ভোররাতে মৎস্য অধিদফতরের অভিযানে ১০ জেলে আটক ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদফতরের অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে বিপুর পরিমাণ জালসহ ১০ জন জেলেকে আটক করা হয়েছে।


বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজের নেতৃত্বে অভিযান চালায় মৎস্য অধিদফতর ও পুলিশের একটি দল।


আজ সকাল ৯টার দিকে সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) সোহাগ মিলু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসাথে, দুই জেলেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় বিপুল পরিমাণে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, মো. লিখন (২১), রফিক মোল্লা (৩০), রাসেল মোল্লা (৩৭), শফিক মোল্লা (২৪), রহমান মোল্লা (৪০), আব্দুর রব (৫১), শফিকুল ইসলাম (২০), মো. মিজান (২২)।


অপরদিকে, আটক জেলে জলিল গাজী (৫৫) ও ইউসুফ বেপারীকে (৩৮) অর্থদণ্ড দেয়া হয়। এসব জেলেরা পটুয়াখালীর বাউফল, বরিশালের বাকেরগঞ্জ ও ভোলার বাসিন্দা বলে জানায় কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস