ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (৮ অক্টোবর) সকালে ত্রিপুরা রাজ্যে মাছ
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৫ সময়
আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।


বুধবার (৮ অক্টোবর) সকালে ত্রিপুরা রাজ্যে মাছ রফতানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এতে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।


এর আগে, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ভারতের উত্তর-পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে ৭ দিন বন্ধ ছিল আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম।


আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এ চার দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। এদিকে ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরে দুই দিন আমদানি-রফতানি চলে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ৬ ও ৭ অক্টোবর- সোমবার ও মঙ্গলবার এ দুইদিন বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ ছিল।


আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৭ দিন বন্ধ থাকার পর আজ সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারী, ব্যবসায়ী, শ্রমিক ও যানবাহন চালকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।


তবে এতদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস