ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪১ সময়
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫ ছবি : সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৭ জনে। পাশপাশি, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন।


মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে দশজন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান