ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ফরিদপুরে চুরির অভিযোগে কাটা হলো তিন যুবকের মাথার চুল

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর এলাকার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন যুবকের মাথার চুল কেটে দিয়েছে ভুক্তভোগী পরিবার ও
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১০ সময়
ফরিদপুরে চুরির অভিযোগে কাটা হলো তিন যুবকের মাথার চুল ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর এলাকার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন যুবকের মাথার চুল কেটে দিয়েছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই তিন যুবককে ধরে এনে স্থানীয় গ্রামবাসী এই ঘটনা ঘটান।


জানাগেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে মীরাকান্দা গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে ৫/৭ জন যুবক কৌশলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও সন্তানের গলায় কেচি ধরে জিম্মি করে ঘরে থাকা স্বর্নালঙ্কার, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়।


ঘটনার পরদিন শনিবার থানায় লিখিত অভিযোগ করে জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর। এরপর নিজেরাই নেমে পড়েন অপরাধী ধরতে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার গাংজগদিয়া গ্রাম থেকে সন্দেহভাজন মোশাররফের ছেলে বরকতকে ধরে ফেলেন। তারপর তার দেওয়া তথ্য অনুযায়ী শলিথা গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে এনামুলকে ও ফুলসুতি গ্রামের সেলিম মাতুব্বরের ছেলে আকাশকে ধরে আনেন। পরে সকালে গ্রামবাসী তাদের চুল কেটে শাস্তি দেয়।


অভিযোগ রয়েছে, এই যুবকরা মাদকাসক্ত থাকেন। এর আগেও গ্রামে চুরির ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীর কাছে আজও অপরাধের কথা স্বীকার করে অভিযুক্তরা।


প্রবাসীর স্ত্রী তামান্না বেগম জানান, ঘটনার দিন তারা ঘুরে ঢুকে চুরি করতে ছিল। হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে তাদের দেখতে পান। তখন ঘরে থাকা কেচি দিয়ে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা স্বর্নালঙ্কার, রুপা, টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সন্তানের কথা চিন্তা করে তিনি চিৎকার বা ডাক দিতে পারেননি।


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা