শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

‘বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪৮ সময় , আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪৮ সময়

শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ৭৩ বছর বয়সে এসে চাওয়া-পাওয়ার আর কিছু নাই বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ।


মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপকালে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদরা ঐকমত্য কমিশনের আলোচনায় থাকায় পরে তাদের আলোচনার কথা জানান সিইসি।


তিনি বলেন, ২১ লাখ ৩০ হাজারের মত মৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে, পাশাপাশি ৩৫ লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। মহিলা ও পুরুষদের ৩০ লাখ ভোটার পার্থক্য কমিয়ে আনার কথাও বলেন সিইসি।


অনেক নতুন উদ্যোগের মত নির্বাচন কমিশনকে নতুন চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯