ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ২০ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।সোমবার (৬ অক্টোবর)

ভিসা প্রক্রিয়া নিয়ে যা জানালো ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়

ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ২০ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।


সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিলিপাইন দূতাবাস।


দূতাবাস জানায়, ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে।


দূতাবাস আরও জানায়, ভিসা না পেলে কোনো ফি লাগবে না, এমন একটি গুজব প্রচলিত রয়েছে; যা সত্য নয়। প্রত্যেকটি আবেদন সতর্কভাবে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য।


আবেদনকারীদের সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দিতে অনুরোধ করেছে ফিলিপাইন দূতাবাস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯