রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আজ ভোর সারে তিনটার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৪ সময়

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আজ ভোর সারে তিনটার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে। তবুও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এমন অবস্থায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কেটটিতে কাঁচা বাজার ছাড়াও পোশাক, স্বর্ণ, জুতাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাঁচশরও বেশি দোকান রয়েছে। নিজেদের সম্পদ রক্ষায় ভোরেই মার্কেটে ছুটে যান ব্যবসায়ীরা। তারা আগুনের মুখ থেকে সম্পদ রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।   

আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে পানি সংকটের কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দাহ্য পদার্থ থাকায় আশপাশে এলাকায় আগুন নেভানোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও যথাসাধ্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে ১৭টি করা হয়েছে।

তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসিনি। আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯