খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ১৫টিরও বেশি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ

খাগড়াছড়ির গুইমারায় আগুনে পুড়লো ১৫ দোকান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১০:২৫ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১০:২৫ সময়

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ১৫টিরও বেশি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ারসার্ভিস এবং বিজিবি ও সেনাবাহিনী সহায়তায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে জানা যায়, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত। তবে ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯