উপকূলীয় জেলা পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য শুক্রবার রাত ১২টার পর (৪ অক্টোবর) থেকে সাগর

পটুয়াখালীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ২২ দিন বন্ধ ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময় , আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়

উপকূলীয় জেলা পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য শুক্রবার রাত ১২টার পর (৪ অক্টোবর) থেকে সাগর ও নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ ধরা, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে মাইকিং করা হয়েছে।


এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরার ট্রলার মহিপুর ও আলীপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে। তবে জেলেরা সরকারের প্রদেয় প্রণোদনা বৃদ্ধি এবং পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ঠেকাতে সমুদ্রে প্রশাসনিক টহল জোরদারের দাবি জানিয়েছেন।


উল্লেখ্য, কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় তারা বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সেই আনন্দ ম্লান হয়ে গেছে।


এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষায় ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ আহরণ, পরিবহণ ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি।


তিনি আরো বলেন, অবরোধ কার্যকর করতে দিনরাত সব সময় আমাদের টহল জোরদার থাকবে। এ সময়ে জেলেদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯