গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের পদক্ষেপ ‘সংহতির প্রতীক ও

শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের পদক্ষেপ ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


তারেক রহমান লিখেছেন, গাজামুখী নৌবহরে অংশ নেয়া শহিদুল আলমের সাহসী পদক্ষেপ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।


পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, বিএনপি সর্বদা শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।


এদিকে, ফেসবুকে সর্বশেষ দেয়া এক ভিডিওতে শহিদুল আলম বলেন, তথ্যপ্রবাহ সীমিত থাকায় সব খবর যাচাই করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সময়মতো নিজেদের আপডেট জানাতে থাকবেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯