ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে হ্যাক হয়ে গেছে। ফেসবুক পেজের প্রোফাইল ও

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৩ সময় , আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৩ সময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে হ্যাক হয়ে গেছে। ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করেছে হ্যাকার গ্রুপ ‘Team MS 47OX’।

হ্যাকাররা নিজেদের ছবি ব্যবহার করে পেজটির পরিচয় পরিবর্তন করেছে এবং ব্যাংকের কার্যক্রমে সাইবার আক্রমণের হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, খুব শিগগিরই ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। এই খবরটি প্রথমে ব্যাংকের ফেসবুক পেজ থেকে ৫টা ৪২ মিনিটে পোস্ট করা হয়।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় ব্যাংকের আইটি বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, "ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, তবে বিষয়টি সমাধানের জন্য আমাদের প্রযুক্তি দল নিরলসভাবে কাজ করছে।"

ঘটনাটি ঘটার পর থেকে ব্যাংকের গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই জানান, ওই সময় ব্যাংকের পেজে অস্বাভাবিক কিছু পোস্ট প্রকাশিত হয়েছে, যা সাধারণত ব্যাংকের নিয়মিত কার্যক্রমের সাথে মেলে না। তবে, এই ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ও নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার হয়নি।

এদিকে, সাইবার আক্রমণ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এ ধরনের হ্যাকিং ঘটনার ফলে গ্রাহকদের তথ্য নিরাপত্তা বিপদে পড়তে পারে এবং ব্যাংকের সেবাও বিঘ্নিত হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯